সাংবাদিক সাকির উপর হামলা, ইমজার নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সদস্য সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা সিলেট।
ইমজার ভারপ্রাপ্ত সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক সজল ছত্রী এক বিবৃতিতে বলেন, এলাকায় তীর ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে পেশাদার সাংবাদিক সাদিকুর রহমান সাকীর উপর হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। এ হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান তারা। তারা বলেন, এ ধরনের ঘটনা বার বারই ঘটছে কিন্তু প্রশাসন এই অসাধু চক্রকে নির্মূল করতে পারছে না।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed