Main Menu

সীমান্তিকে হবে বিদেশগামীদের করোনা পরীক্ষা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিদেশগামীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠান সীমান্তিককে অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিককে এই পরীক্ষার অনুমোদন দেয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক শামিম আহমেদ।

Manual1 Ad Code

এর আগে বিভাগে বিদেশযাত্রীদের জন্য করোনা পরীক্ষা হচ্ছিল সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবে। এবার তার সাথে বেসরকারিভাবে সিলেট বিভাগের প্রথম কোভিড-১৯ পরীক্ষার অনুমতি পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এর মাধ্যমে সিলেট বিভাগের সাধারণ করোনা রোগীর পাশাপাশি বিদেশযাত্রীদের করোনা পরীক্ষা কিছুটা সহজ বলে ধারণা করা হচ্ছে।

ল্যাব সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর, আজ শনিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর প্রশিক্ষণ নিচ্ছেন সীমান্তিকের ল্যাবের টেকনোলজিস্টরা। ২৭ ডিসেম্বর রোববার থেকে বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা শুরু হতে পারে বলে জানান প্রতিষ্ঠানটির উপ নির্বাহী পরিচালক হুমায়ূন কবির।

Manual5 Ad Code

জানা যায়, বেসরকারিভাবে সিলেটে এই পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট’ (আরটিএম) ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।

Manual5 Ad Code

এ ব্যাপারে সীমান্তিকের সাধারণ সম্পাদক শামিম আহমেদ জানান, ইতোমধ্যে নগরীর উপশহরে সীমান্তিক কমপ্লেক্সে পিসিআর ল্যাবটি সেট আপ করা হয়েছে। ল্যাবের জন্য জার্মান থেকে অত্যাধুনিক রোশ মেশিনও আনা হয়েছে। এছাড়া সিলেট অঞ্চলের অনেক বিদেশগামীদের দ্রুত সময়ের মধ্যে করোনার পরীক্ষার ফলাফল তারা দিতে চান।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code