দেশে তাপমাত্রা আরও কমতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের উত্তরপশ্চিমাংশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার সকালে অধিদপ্তরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া শুক্রবার মধ্য রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উল্লেখ করে পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed