Main Menu

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২১-এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট মো শফিকুর রহমান, সাধারন সম্পাদক মো: এমদাদুল হক, যুম্ম সাধারণ সম্পাদক মো: সফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান, পাঠাগার সম্পাদক মো: সাইদুল রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মো: আবিদ আলী চেীধুরী, মো:সুলেমান হোসেন খান, এডভোকেট এম.ই.এম.ইকবালুর রহমান, সিরাজুল হুসেন আহমদ, এডভোকেট মো: আবুল ফজল, এডভোকেট সময় বিজয় সী শেখর, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু, সহকারী নির্বাচন কমিশনার কাজী আরিফুল হাসান, জাহানজেব ইবনে খালেদ।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ২৬২ জন। ভোট দিয়েছেন ২৩৮ জন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২১-এর নির্বাচনে সভাপতি পদে মো: শফিকুর রহমান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্ব›িদ্বত এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ১১৩ ভোট পান, সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এরমধ্যে এডভোকেট মো: এমদাদুল হক ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং এডভোকেট সজল কুমার রায় ৯২, মো:হাছনু চৌধুরী ৩০ ভোট পান। যুগ্ন সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো:সফিকুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এডভোকেট সুব্রত কুমার রায় ৮৮ ভোট পান, সমাজকল্যাণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ ৯৩ ভোট পান।

 

Share





Related News

Comments are Closed