Main Menu

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শনিবার (২৬ ডিসেম্বর) সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর সিলেট কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-২এর বোরহান উদ্দিন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিউবি, সিলেট।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২এর নির্বাহী প্রকৌশলী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কা, নয়াবস্তি, উপশহর ব্লক-ই, ব্লক-এফ, ব্লক-এইচ, ব্লক-জি, ব্লক-ডি, ব্লক-সি, স্প্রীং টাওয়ার ও আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed