টাকা আয় করার সেরা ৫ অ্যাপ
প্রযুক্তি ডেস্ক: অনলাইনে আমরা কী করি সাধারণত? ফেসবুকে শুধু বাঘ শিকার আর ইউটিউবে মহাশূন্যে সাইকেল চালানো ছাড়াও অনলাইনে আরো অনেক কিছু করা যায়। আমাদের পাঁচটি আঙুলের মাঝে যে বস্তুটি এখন সবচেয়ে বেশিক্ষণ থাকে তা হলো মুঠোফোন। এই মুঠোফোন ব্যবহার করেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্যাশ-ব্যাক ও রিওয়ার্ডের মাধ্যমে ঘরে বসে করা যাবে রোজগার।
ঘরে বসেই রোজগার করার সেরা অ্যাপগুলি দেখে নিন…
গুগল পে (তেজ)
টাকা লেনদেনের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল পে। জনপ্রিয় এই অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। এখানে ইউপিআই পদ্ধতিতে টাকা লেনদেন করলে রিওয়ার্ড পাওয়ার সুযোগ থাকছে।
আমাজন পে
গুগল পের মতোই আমাজন পে ব্যবহার করে লেনদেন করলেও মিলবে রিওয়ার্ড। এই জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পদ্ধতিতে লেনদেন করতে হবে।
মিশো অ্যাপ
এটা অন্যতম জনপ্রিয় রি-সেলিং অ্যাপ। যারা নিজের কাজের পাশাপাশি অন্য ব্যবসা করতে চান তাদের জন্য আদর্শ এই অ্যাপ। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রামে প্রোডাক্টের ছবি শেয়ার করে মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত রোজগার করা যাবে।
পিক্সেলে
স্টুডেন্টদের জন্য একটি সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে Picxele.
এই অ্যাপস এর মাধ্যমে অনেক কিছু করা যায়। আপনি এখান থেকে বিভিন্ন পার্টটাইম ইন্টারশিপ, ইনফ্লুয়েন্সার মার্কেটিংসহ অনেক ধরনের কাজ করে উপার্জন করতে পারবেন।
ফোপ (foap)
পৃথিবীর বড় বড় অ্যাড সংস্থা, ব্র্যান্ড এবং মার্কেটিং এজেন্সি এখান থেকে ফটো কিনে থাকে। এখানে অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্টার করুন এবং সেখানে আপনার ছবিগুলো আপলোড করে দিন। আপনার ছবিগুলি ভাল রেটিং পেলে তার ভাইরাল হওয়ার চান্স থাকবে। এখানে আপনি একটা ছবি থেকে ৫ থেকে ১’শ ডলার পর্যন্ত পেতে পারেন।
অবশ্য এই পেমেন্ট নিতে হলে আপনার একটি পেপাল একাউন্ট থাকা দরকার।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed