Main Menu

সিলেটের দুই ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (২২ ডিসেম্বর) আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীতে নতুন ১১ জনের মধ্যে ৯ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১ জন এবং হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২ জন, হবিগঞ্জ জেলার ৪ জন এবং মৌলভীবাজার জেলার ৫ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed