Main Menu

সিলেটে চলছে ৪৮ ঘণ্টার সিএনজি অটোরিকশা ধর্মঘট

বৈশাখী নিউজ ডেস্ক: গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ ৫ দফা দাবিতে আজ সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সিলেটে শুরু হয়েছে সিএনজি চালিত অটোরিকশা ধর্মঘট।

আজ ভোর থেকে টানা ৪৮ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ।

গতকাল রোববার (২০ ডিসেম্বর) বেলা ২টায় সিলেটের বিশ্বনাথ বাজারে সিএনজি চালিত অটোরিকশা কার্যালয় মাঠে সমাবেশ থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। এই ৪৮ ঘন্টার মধ্যে দাবিগুলো মানা না হলে ২৩ ডিসেম্বর সিলেটের সকল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে, সিএনজি অটোরিকশা ধর্মঘটের ফলে নগরীসহ সিলেটের বিভিন্ন সড়কে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ। সিলেটে অফিসগামী বেশিরভাগ চাকরিজীবিদের যাতায়াতের অবলম্বন সিএনজি অটোরিকশা। কিন্তু আজ থেকে ধর্মঘট শুরু হওয়ায় সকালে তারা পোহান চরম ভোগান্তি।

Share





Related News

Comments are Closed