Main Menu

সৌদিতে বিমানের সব ফ্লাইট বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে আগামী এক সপ্তাহের জন্য ঢাকা থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানিয়েছেন আজ সোমবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি জানান, আগামী এক সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যাদের ফ্লাইট ছিল; তারা ফ্লাইট চালু হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পরে দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এরআগে রোববার সৌদি সরকার আগামী এক সপ্তাহ সে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয়। একই সঙ্গে সড়ক ও নৌপথেও সৌদিতে প্রবেশও বন্ধ রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed