সিলেটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় রোববার (২০ ডিসেম্বর) বিকেলে এনা বাসের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত সাহেদ আহমদ (৪০) সিলেট নগরীর শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
জানা গেছে, রোববার বিকাল ৪টার দিকে সাহেদ আহমদ ব্যবসার কাজে মোটরসাইকেলযোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে যাচ্ছিলেন। সিলেট-ঢাকা মহাসড়কের বরাউট নামক স্থানে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাস সাহেদ আহমদের মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাহেদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) আখতার হোসেন।
নিহত সাহেদ আহমদের শ্যালক কামাল আহমদ জানান, ময়না তদন্ত শেষে আজ সোমবার (২১ ডিসেম্বর) সকালে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ বাদ জোহর নগরীর শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে মানিক পীর টিলায় মরদেহ দাফন করা হবে।
এরআগে একইদিন দুপুরে বিশ্বনাথ উপজেলার রশিদপুরে বাস চাপায় আরো ২ মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহতরা হলেন, মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)। তারা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed