সৌদিতে বিনামূল্যে করোনার টিকা, প্রবাসীরা খুশি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদিআরবে বিনামূল্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ফ্রিতে মরণব্যধি এই ভাইরাসের টিকা নেয়ার সংবাদে বেজায় খুশী বিরাজ করছে প্রবাসীদের মাঝে।
এর আগে ফাইজার এবং বায়োনএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার টিকা গ্রহণের মাধ্যমে সৌদি আরবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর, সাধারণ মানুষকে বিনামূল্যে ফাইজার এবং বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক এবং প্রবাসী সবাই বিনামূল্যে টিকা পাবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোট তিন ধাপে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে ৪০ থেকে ৬৫ বছর, দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৪০ বছর এবং শেষ ধাপে বাকিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed