সিলেটে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাসুম আহমেদ (২৮) ও তারেক আহমদ (৩০)।
নিহত মাসুম আহমদ ও তারেক আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার বাসিন্দা।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সিলেটগামী যাত্রীবাহী বাস হবিগঞ্জ এক্সপ্রেস ঘটনাস্থলে আসামাত্র বিশ্বনাথ থেকে রশিদপুর ঢাকা-সিলেট মহাসড়কে ওঠা মোটরসাইকেল বাসটির সামনে পড়ে যায়। এতে চাপা পড়ে দুই আরোহীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।
হতাহতদের উদ্ধার করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed