দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ১১৫৩
বৈশাখী নিউজ ডেস্ক: গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়ালো ৭ হাজার ২৮০ জন।
একই সময়ে আরও ১ হাজার ১৫৩ রোগী শনাক্তের মাধ্যমে দেশে সংক্রমিত রোগীর সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এ বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের তথ্য জানানোর পর রোববার সকাল পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৭১৩ জনে।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed