গ্রামীণফোনের গ্রাহকদের জন্য সুখবর
প্রযুক্তি ডেস্ক: এবার একসঙ্গে কাজের প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
বুধবার (১৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানে গ্রামীণফোনের গ্রাহকদের নগদে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যে চুক্তির আওতায় নগদের এ প্রযুক্তিগত উদ্ভবনী সেবা নিতে পারবে গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহক। সেবায় যুক্ত হতে করণীয়:
* গ্রামীণফোনের গ্রাহকরা নগদের গ্রাহক হতে চাইলে তাদের মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে গোপন পিন সেট করতে হবে। ব্যাস, হয়ে গেল সহজ নিবন্ধন।
* গ্রামীণফোনের গ্রাহকরা ‘নগদ’র অ্যাপ ডাউনলোড করে পিন সেট করে হয়ে যেতে পারেন নগদের গ্রাহক।
গত কয়েক মাস ধরে পরীক্ষামূলকভাবে ‘নগদ’র অ্যাকাউন্ট খোলার উদ্ভাবনীয় এ সেবা পেয়ে আসছিলেন গ্রামীণফোনের গ্রাহকরা। এবার সেই উদ্ভাবনী সেবা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।
নগদ ও গ্রামীণফোনের যৌথ সেবার উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কোনোরকম ঝক্কি ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এ প্রক্রিয়া চালু করায় নগদ এবং গ্রামীণফোনকে আমি ধন্যবাদ দিতে চাই। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশ নিতে আর কোনও বাধা কিংবা দীর্ঘসূত্রতা থাকবে না। এ উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমাদের জানা মতে, এতো সহজে কোনও ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার কোনও নজির কোথাও নেই।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, নগদের সঙ্গে এ পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন।
ভার্চুয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed