ফাইজারের টিকা ব্যবহারে অনুমোদন দিল সিঙ্গাপুর
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে প্রথম এশীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমোদন দিল সিঙ্গাপুর।
সোমবার (১৪ ডিসেম্বর) এক টেলিভিশন বক্তব্যে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং।
তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা ক্রয়ে ৭৫০ মিলিয়ন ডলার বরাদ্দের কথাও জানান লি।
সিনোভ্যাক ও মডার্নার টিকা ক্রয়েও চুক্তি করেছে সিঙ্গাপুর। অর্ডার করা টিকার প্রথম চালান পৌঁছাবে চলতি মাসের শেষ নাগাদ। ২০২১ সালে তৃতীয় প্রান্তিকে সবার জন্য টিকা নিশ্চিত সম্ভব হবে বলেও জানান লি।
এদিকে কানাডায় সীমিত পরিসরে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। প্রথম ধাপে প্রয়োগ হচ্ছে ৩০ হাজার ডোজ। অগ্রাধিকার তালিকায় আছেন বয়োবৃদ্ধ ও ফ্রন্টলাইনের স্বাস্থ্যকর্মীরা।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed