করোনায় ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : ইসোয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রোস দিলামনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির স্থানীয় সময় সোমবার (১৪ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সে মারা গেছেন অ্যামব্রোস। ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হন সাবেক এই ব্যাংকার।
গত ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। পরে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
দক্ষিণ আফ্রিকান স্থলবেষ্টিত ছোট দেশ ইসোয়াতিনি। ক্ষুদ্র অর্থনীতির দেশ ইসোয়াতিনি একসময় সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
সূত্র: বিবিসি
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed