সিলেটের টুকেরবাজারে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর টুকেরবাজারের গ্যাস লাইনের পাইপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিলেট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করেছে। এদিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল স্বাভাবিক হয় রাত ৮টার দিকে।
এরআগে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া গেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া যায়। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, টুকেরবাজারে গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া যায়। আমাদের ৪টি ইউনিট সেখানে কাজ করে আগুন ণিডন্ত্রনে আনে। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed