Main Menu

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৫২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেটে বরোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা দুজন সিলেট জেলার বাসিন্দা।

এই দুজনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৭ জন ও হবিগঞ্জে ৮ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৪ জন। এ মধ্যে সিলেট জেলায় ৮৭৫০ জন, সুনামগঞ্জে ২৪৯১ জন, হবিগঞ্জে ১৯৩১ জন ও মৌলভীবাজার জেলায় ১৮৫২ জন।

অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৯ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সিলেটে ৮০৬৩ জন, সুনামগঞ্জে ২৪২৯ জন, হবিগঞ্জে ১৫৭৯ জন ও মৌলভীবাজারে ১৭২৩ জন।

আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ জন ও হবিগঞ্জে ২ জন।

Share





Related News

Comments are Closed