Main Menu

দুবাই থেকে আসা চট্টগ্রামের ফ্লাইট নামলো সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

ঘন কুয়াশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ চট্টগ্রামে নামতে না পেরে সিলেটে অবতরণ করেছে। এরপর সেটি আবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরে।

শনিবার সকাল আটটার দিকে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের স্টেশন ম্যানেজার আরিফুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে বিমানটি চট্টগ্রামে নামার কথা ছিল। এতে দুবাই থেকে আসা দুই শতাধিক যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, কুয়াশা কেটে যাওয়ায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে বিমানটি আবার চট্টগ্রামে অবতরণ করানো হয়।

এর আগে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অন্তত পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে অবতরণ করানো হয়।

সূত্র জানায়, শনিবার (১২ ডিসেম্বর) সকাল আটটার দিকে বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী ছিলেন। কুয়াশার কারণে তাদের অপেক্ষমাণ স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল।

Share





Related News

Comments are Closed