পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজমিন খান ও আমির হোসেন রিয়াজ।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে দুজন ঘুরতে বের হয়েছিলেন। ফেরার পথে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কার দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।
« বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়ালো (Previous News)
(Next News) সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ১৫ ডিসেম্বর »
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed