খাদ্যে ভেজাল, সিলেটে ৬ রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক : খাদ্যে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে সিলেট নগরীর জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট। বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র্যাবের একটি দল উপস্থিত ছিল।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি জানান, মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সর্তক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed