দেশে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত ২১৫৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৩০ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন।
বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৭২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন।
এর আগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেশে আরও ২ হাজার ২০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed