দেশে শৈত্যপ্রবাহ শুরু, কমছে তাপমাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশার কারণে আকাশ মেঘলা এবং কমছে তাপমাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে।
আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালির খেপুপাড়ায়। খবর বাসসেস
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিনে সারাদেশে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed