ব্রিটেনে প্রথম টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রিটেনের জন্য আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঐতিহাসিক একটি দিন। শুধু ব্রিটেনবাসীর জন্যই নয়, পুরো বিশ্ববাসীর জন্যই আনন্দের। কারণ, পুরো দুনিয়ায় দাপিয়ে বেড়ানো মহামারি করোনার প্রতিষেধক প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাজ্যে।
স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে ৯০ বছর বয়সী এক নারীকে দিয়েই টিকাদান কার্যক্রম শুরু করল বরিস সরকার। আর এই দিনটিকে ‘ভ্যাকসিন-ডে’ অথবা ‘ভি-ডে’ বলে অ্যাখ্যায়িত করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
৯০ বছর বয়সী মার্গারেট কিনান নামের ওই প্রবীণ বৃদ্ধাকে ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার দুটি ডোজের প্রথমটি দেওয়া হয়েছে।
আগামী সপ্তাহেই ৯১তম জন্মদিন পালন করতে যাওয়া কিনান টিকা নেওয়ার পর আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘এটা আমার জন্মদিনের সেরা উপহার। খারাপ সময় পেছনে ফেলে আসছে নতুন বছরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব।’
এর মধ্য দিয়ে ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার এণ্ড বায়োএনটেক কোভিড ভ্যাকসিন সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হল। ফলে করোনা মহামারি মোকাবিলা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছালো বলে মনে করা হচ্ছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশও টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে।
টিকা প্রয়োগের বিষয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, যিনি ভ্যাকসিন নিয়েছেন সুস্থবোধ করছেন। আমরা আশা করছি শীঘ্রই আমাদের দেশের ৭০টি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু করবো।’
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৬১ হাজারের মতো মানুষ কোভিডে মারা গেছেন। যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে।
এদিকে গেল শনিবার (৫ ডিসেম্বর) রাশিয়া নিজ দেশে জরুরি ভিত্তিতে গণহারে ভ্যাকসিন প্রয়োগের দাবি করে। নিজেদের উদ্ভাবিত ‘স্পুটনিক-ভি’ টিকা অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসক, প্রবীণদের দেয়া হয়েছে বলেও নিশ্চিত করে মস্কো।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed