৮০০ বছরের বিরল ঘটনা ঘটবে ২১ ডিসেম্বর
প্রযুক্তি ডেস্ক: ২০২১ সালের ২১ ডিসেম্বর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রায় ৮০০ বছর পর মানুষ সাক্ষী হবে এক বিরল ঘটনার। এদিন বৃহস্পতি ও শনি গ্রহ চলে আসবে খুব কাছাকাছি। খালি চোখেই দেখা যাবে এ দৃশ্য।
জানা গেছে প্রতি ১৯ বছর ৭ মাস অন্তর এই দুটি গ্রহ পরস্পরের কাছাকাছি আসে। তবে সর্বশেষ ১২২৬ সালের ৪ মার্চ এমন কাছাকাছি এসেছিল বৃহস্পতি আর শনি। আর শেষবার ১৬২৩ সালে এতটা কাছাকাছি এসেছিল গ্রহ দুটি। কিন্তু সেবার পৃথিবী থেকে ওই ঘটনা দেখা যায়নি। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এত দিন পর। অর্থাৎ ৮০০ বছর পরে আবার ওই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।
তবে শুধু ২১ ডিসেম্বর নয়, মোটামুটি ১৫ ডিসেম্বর সূর্য ডোবার পর থেকেই পশ্চিম আকাশে পরপর কয়েক দিন চোখ রাখলেই বোঝা যাবে, দুটি গ্রহ কাছাকাছি চলে আসছে। এরপর ২১ ডিসেম্বর সবচেয়ে কাছে আসবে এই দুটি গ্রহ। মোটামুটি গোটা উপমহাদেশ থেকেই দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।
সূত্র : বর্তমান
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed