যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ২,৭১৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর আবারও আমেরিকায় বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল শুক্রবার একদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন২ লাখ ৩৫ হাজার ২৭২ জন। আর এই সময়ে মারা গেছেন ২ হাজার ৭১৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এই মৃত্যু ও আক্রান্তের তথ্য প্রকাশ করা হয়েছে।
এর আগে গত বুধবার দেশটিতে রেকর্ড সংখ্যক করোনা রোগী তথা ২ হাজার ৮০৪ জন মারা যায়। ওইদিন ১ লাখ করোনা রোগী দেশটির বিভিন্ন হাতপাতালে ভর্তি হন, যা একটি নতুন রেকর্ড।
পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা এই দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫০ জনের।
শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ২৪ হাজার ৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ২৬০ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ২৭৮ জন।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed