ওসমানী মেডিকেলের পিসিআর মেশিন বিকল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা রোগী শনাক্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর মেশিন বিকল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রীরা। তবে দ্রুত সময়ের মধ্যেই এটি সচল করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
জান যায়, গতকাল শুক্রবার থেকে সিওমেক’র পিসিআর মেশিনটি কাজ করছে না। এতে করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে যাওয়া সকল নমুনা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। যা সিলেটে করোনাভাইরাস শনাক্তকরণের জন্য স্থাপিত দ্বিতীয় ল্যাব।
এ ব্যাপারে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী জানান, গতকাল শুক্রার সকাল থেকে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পিসিআর মেশিনটি নষ্ট রয়েছে। এতে করে কলেজের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রয়েছে। শনিবার ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসলে জানা যাবে মূলত মেশিনের সমস্যা।
এদিকে বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, গতকাল থেকে মেশিন নষ্ট থাকায় আপাতত বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষাও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় সিলেটের আরেকটি ল্যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হচ্ছে। এছাড়াও যদি বিদেশগামী যাত্রীদের মধ্যে কারও জরুরী অবস্থা থাকে, তাদের সিলেটে অপেক্ষা না করে ঢাকায় গিয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) পলিমার চেইন রিয়াকশন (পিসিআর) মেশিনের পাওয়ার সাপ্লাই গতকাল শুক্রবার থেকে নষ্ট হয়ে পড়েছে। তাই সেখানে থাকা নমুনাগুলো শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার ঢাকা থেকে টেকনিশিয়ানরা আসার কথা রয়েছে। এদিকে দ্রুত সময়ের মধ্যেই এটি সচল করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed