Main Menu

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৮৮৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জন।

শনিবার (৫ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের গণমাধ্যমগুলোকে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জন।

আর এই চব্বিশ ঘন্টায় দেশে আরও ২ হাজার ৪৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন।

আর গত এক দিনে মারা যাওয়া ৩৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮০৭ জনে দাঁড়াল।

Share





Related News

Comments are Closed