সিলেটে আরো ৩০ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৩০ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একইসময়ে বিভাগে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন করোনা আক্রান্ত রোগী। আর এদিন সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু ঘটেনি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশন নিয়ে গণমাধ্যমে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৩০ জন করোনা আক্রান্ত রোগী। তাদের মধ্যে জনে ১৯ জনই রোগীই সিলেট জেলায় বাসিন্দা। আর বিভাগের সুনামগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজারে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৩ জন রোগী। তাদের মধ্যে ৩২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জে আরও একজন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৫০৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৭০ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৯৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৩ হাজার ৫১৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed