সিলেটে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটে স্বাস্থ্য কর্মীরা।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে অবস্থান নিয়ে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।
বুধবারও (২ ডিসেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।
আন্দোলনকারীরা এসময় বলেন, দীর্ঘ দিন থেকেই বেতন বৈষম্যর স্বীকার হয়ে আসছেন তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন তারা। বার বার আশ্বস্থ করেও তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি পালন করার ঘোষনা দেন স্বাস্থ্য কর্মীরা।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed