দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ২১৯৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে, এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৯৮ জন।
বুধবার (২ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৯৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৭১৩ জনে দাঁড়াল।
এছাড়া এই চব্বিশ ঘন্টায় দেশে আরও ২ হাজার ৫৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed