বুধবার থেকে এসএসসি’র রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবেন।
গত রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।
এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সাথে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed