কমলগঞ্জে ভাইয়ের কোদালের আঘাতে ভাইয়ের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড়ভাই কৃঞ্চ কান্ত সিংহ (৫৫) মারা গেছেন। সোমবার (৩০ নভেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘাতক ছোট ভাই লাল মোহন সিংহ (৩০) কুলাউড়া ইউএনও অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে চাকুরীরত। ঘটনার পর থেকে ছোট ভাই স্বপরিবারে পলাতক।
ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর দুপুরে কালারায়লিগ্রামে ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভাই লাল মোহন সিংহ’র সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই কৃঞ্চ কান্ত সিংহের। বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্বের জমিতে সবজি ক্ষেত পরিচর্চার জন্য গেলে কৃঞ্চ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই লাল মোহন সিংহ। মাথায় আঘাতের কারনে গুরুতর আহত অবস্থায় প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাতেই অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় মৃত্যু হয়। এ ঘটনায় পর থেকে সরকারী চাকুরীরত ছোট ভাই লাল মোহন সিংহ স্বপরিবারে পলাতক রয়েছেন।
নিহতের মেয়ে রুমা সিনহা অশ্রু সজল চোখে বলেন, আমার বাবাকে কাকা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আমি হত্যাকারীর বিচার চাই। পরিবারের পক্ষ থেকে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ সৎকার করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed