সোমবার প্রকাশিত হচ্ছে দৈনিক সিলেটের জমিন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শতবর্ষের সাংবাদিকতার বহমান ধারায় নতুন করে যুক্ত হচ্ছে সিলেটের জমিন। আকস্মিক চমক নয়-সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতা দিয়ে পাঠকমন জয় করার অঙ্গীকার নিয়ে ৩০ নভেম্বর সোমবার থেকে এ দৈনিক পত্রিকাটি পথচলা শুরু করছে।
সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও কালনীপারের কোটি মানুষের সুখ ও দুঃখ, প্রত্যাশা ও প্রাপ্তি এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে পাঠকের হাতে পৌঁছবে দৈনিক সিলেটের জমিন। প্রতিদিন থাকবে বিষয়ভিত্তিক বিশেষ আয়োজন। নিয়মিত শেয়ারবাজারের খবরও থাকবে।
দৈনিক সিলেটের জমিনের সম্পাদকমÐলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপদেষ্টা সম্পাদক সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, প্রধান সম্পাদক মনোবিজ্ঞানী ডা হারুনুর রশীদ ও সম্পাদক অভিজ্ঞ সাংবাদিক মো খয়রুল ইসলাম চৌধুরী। এছাড়া একঝাঁক তরুণ সংবাদকর্মীও যুক্ত আছেন। সিলেট বিভাগের সকল উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ এলাকায় নিজস্ব প্রতিনিধি নিয়োগ করা হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed