চাঁদ থেকে পাথর আনতে চীনের মিশন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদ থেকে পাথর ও ধ্বংসাবশেষ আনতে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথমবারের মতো সফলভাবে মনুষ্যবিহীন মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন।
এক প্রাচীন চীনা চন্দ্রদেবীর নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে ‘চ্যাং’ই ফাইভ’ এবং এটি এখন পর্যন্ত দেশটির সবচেয়ে সাহসী চন্দ্রাভিযান। এই মিশনটি সফল হলে চীনের মহাকাশ বিষয়ে গবেষণা ব্যাপকভাবে এগিয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি মঙ্গল থেকে নমুনা আনার বা চাঁদে অভিযানের পথকে আরও সুগম করতে পারে।
চীনের দক্ষিণের প্রদেশ হাইনানের ওয়েনচ্যাং থেকে সবচেয়ে বড় রকেট লং মার্চ ৫ থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় পাঠানো হয়েছে মহাকাশযানটি।
আমেরিকা, রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে পাথর আনবে। মহাকাশযান সাধারণত চাঁদে পৌঁছাতে তিনদিন সময় নেয়।
Related News
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More



Comments are Closed