ডিসেম্বরেই চালু হচ্ছে তাহিরপুর সীমান্তের বর্ডার হাট
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বর্ডারহাট ডিসেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে বলে জানিয়েছেন ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জাইসোআল।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার শাহিদাবাদ বর্ডার হাটটি পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, ভারতীয় হাই কমিশনার দ্বিতীয় সচিব টিজি রমেশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পংকজ দে, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির প্রমূখ। এছাড়াও ভারত বাংলাদেশের বিজিবি বিসিএফএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed