সিলেটে ভিখারি শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক ভিখারি শিশুকে (১০) অপহরন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে আলাজুল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আলাজুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কেওয়াছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনের বাংলো টিলা এলাকায় ধর্ষণ চেষ্টার এ ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরীর আম্বরখানা মসজিদের সামন থেকে ভিক্ষা করা অবস্থায় রফিকুল ইসলাম ওরফে আলাজুল বেশি টাকা ভিক্ষা দেওয়া ও ঘুরানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ওই শিশুকে অপহরণ করে। এরপর বিমানবন্দর থানাধীন কেওয়াছড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের বাংলোর টিলার ওপর নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিকিৎকার দিলে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে আলাজুলকে আটক করে ও শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির অভিভাবক বাদী হয়ে বিমানবন্দর থানায় ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। থানার মামলা নম্বর-৫২।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed