হেফাজতের আমীর ও মহাসচিব সিলেট আসছেন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও মহাসচিব সিলেট আসছেন শনিবার।
শনিবার (২১ নভেম্বর) ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সাক্ষাত করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সাথে আলোচনায় অংশ গ্রহণ করেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও কারী মাওলানা সিরাজুল ইসলাম।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed