নবীগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামকস্থানে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সুজন মিয়া (৫০) নবীগঞ্জ উপজেলার বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল যোগে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে পশু চিকিৎসক সুজন মিয়া (৫০) সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে ছালামতপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী তাকে বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সুজন মিয়া ও সাইকেল আরোহী আজিজুল হক আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং অপর আহত আজিজুলকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসটি আটক করতে পারেননি।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed