সিলেটে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কুমারগাঁওয়ে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
সিলেট পল্লী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইতিমধ্যে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।’
তবে কি জন্য অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ একটি দল। কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
অগ্নিকান্ডের বিষয়টি সিলেটের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed