সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখা।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এসময় তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। যেকোনো ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে রাজপথে কৃষক দলসহ সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত শান্তিকে কোনো চক্রান্তকারীর হাতে বিনষ্ট হতে দেওয়া হবে না।
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি একরাম হোসেন মারুফের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একরাম শাহজাহান, সহ-সভাপতি বদরুল আলম, হাজী আনোয়ার হোসেন, মকবুল হোসেন, ফখর উদ্দিন ও আবদুল্লাহ আল মাহমুদ খান, যুগ্ম সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ, শাকিল আহমদ, মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোশতাক আহমদ ও আনোয়ার আলী তালুকদার, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান এবং প্রচার সম্পাদক আর বক্কর।
কোতোয়ালী থানা শাখার সভাপতি আব্দুর রহিম রহিম, শাহপরান থানা শাখার সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবলু, দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি নেওয়াজ খান তুহিন ও সাধারণ সম্পাদক রিপন মিয়া, মোগলাবাজার থানা শাখার আহ্বায়ক মোতাহার হোসেন জিহাদ ও সদস্য সচিব জাবেদ আহমদ, বিমানবন্দর থানা শাখার সদস্য সচিব শাহ আলম আলী; জালালাবাদ থানা শাখার সদস্য সচিব উসমান গনি কাচন প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট মহানগর কৃষক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয়Read More
শাহজালাল (রহ.) মাজারের টাকা ভাগ-বাটোয়ারা ও একতরফা’ কমিটি বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: ওলীকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার অসাধু ভাগ-বাটোয়ারা বন্ধ এবংRead More



Comments are Closed