ডেঙ্গুতে ঝরল জাবি শিক্ষার্থীর প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রনজীত দাস চৌহান নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী মারা গেছেন।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রনজীত বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।
এর আগে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
জানা যায়, জন্ডিসের লাস্ট স্টেজে ছিল রঞ্জিত। সঙ্গে ডেঙ্গুজ্বরের প্রকোপে আশঙ্কাজনক হারে রক্তের প্লাটিলেট কমেছিল। সে সঙ্গে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের সমস্যা হয়েছে। রনজীতের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভRead More
চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী!
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার জন্য মো. সোহেল রানা (৪৬) নামে এক কথিত পীরেরRead More



Comments are Closed