হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুন, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাতে ইয়া মা তেই আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) আরব নিউজ জানায়, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পান পুলিশ। পরে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা চালায়।
এ ঘটনায় অনেকে দগ্ধ হয়েছেন। আগুনে দগ্ধ ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, নিহতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের সবার বয়স ৯ থেকে ৪০-এর মধ্যে।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed