হবিগঞ্জে ভর্তি কোচিং চালু করায় জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে ভর্তি কোচিং চালু রাখায় হবিগঞ্জ শহরে সূর্যমুখী একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী।
হবিগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে অবৈধভাবে কোচিং পরিচালিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আজ বিকাল ৪টায় সদরের শায়েস্তানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী। ঘটনাস্থলে উপস্থিত ৪ জন শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
Related News
হবিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল পরিবারেরRead More
হবিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে একRead More



Comments are Closed