নিরাপত্তা চেয়ে শিল্পপতি আতাউল্লাহ সাকেরের জিডি
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে নগরীর কোতোয়ালী ও শাহপরান থানায় জিডি করেছেন সিলেটের শিল্পপতি আতাউল্লাহ সাকের। একইসাথে র্যাব-৯ বরাবর অভিযোগও দিয়েছেন তিনি।
নগরীর খরাদিপাড়ার করিম উল্লাহ হাউসের মরহুম শাহজাহান উল্লাহের ছেলে আতাউল্লাহ সাকের। তিনি সিলেটের করিম উল্লাহ মার্কেটের স্বত্ত্বাধিকারী। এছাড়া মেসার্স সাকে অটো ব্রিক্স, এস আর ক্যাপিটাল লি.-এরও মালিকানায় আছেন তিনি।
জিডি ও র্যাব-৯ বরাবর অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আতাউল্লাহ সাকের।
দুটি থানায় ভিন্ন দুটি জিডি করা হলেও এর ভাষ্য একই। জিডিতে আতাউল্লাহ সাকের উল্লেখ করেছেন, ১৪ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট সরকারি কলেজের বিপরীতে অবস্থিত আল জালাল সিএনজি স্টেশন থেকে তার গাড়ির চালক জাকির আহমদ বাসায় ফিরছিলেন। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৪-০৭৮৯। ফেরার পথে এমসি কলেজের সামনে স্পিডব্রেকারের কাছে ছয়টি মোটরসাইকেলে দুজন করে ১২ জন হেলমেট পরিহিত লোক গাড়ির সামনে-পেছনে, ডানে-বামে গতিপথ আটকে রাখে। ওই সময় তিনি (আতাউল্লাহ) গাড়িতে না থাকায় তারা দ্রুত চলে যায়।
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আতাউল্লাহ সাকের।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed