Main Menu

মুঠো ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেম, অত:পর…

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেম পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের ঘটনায় সেলিবুর রহমান (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ ও তরুণীর দায়ের করা মামলার সূত্র জানায়, উপজেলার শেরপুর গ্রামের কমরু মিয়ার ছেলে সেলিবুর রহমান ২০১৭ সালে মুঠোফোনে একই উপজেলার ২০ বছরের এক তরুণীর সাথে মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। চলতি বছরের ২০ এপ্রিল সিলেট আদালতে নোটারী পাবলিক (কোর্ট ম্যারেজ) করার কথা বলে তরুণীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে সিলেট নিয়ে যায়। সেখানে নানা অজুহাতে বিয়ে না করে সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় এক আত্বীয়ের বাসায় রাতযাপন
করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে সেলিবুর। এরপর থেকে তরুণীর বাড়িতে গিয়ে বিয়ে করার প্রস্তাব দিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ নভেম্বর তরুণীর বাড়িতে গিয়ে তাকে আবারো ধর্ষণের চেষ্টা করলে তরুণী চিৎকার দিলে সে পালিয়ে যায়। বিষয়টি তরুণী পরিবারের লোকজনকে জানিয়ে ১২ নভেম্বর বৃহস্পতিবার মামলা দায়ের করে।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রাজিব রহমান জানান, তরুণীর দায়ের করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেলিবুর কে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed