সিলেটে ভারতীয় বিড়ির বিশাল চালান আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলি থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি আটক করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকেও আটক করেছে র্যাব সদস্যরা। গতকাল বুধবার কুমারগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় ৩ লাখ ৩৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও বিড়ি পরিবহনের একটি পিকআপ জব্দ করা হয়। একই সাথে চোরাকারবারি আব্দুল খালিক (৫০)-কে আটক করে র্যাব। সে জালালাবাদ থানার অনন্তপুর গ্রামের আব্দুন নূরের ছেলে।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed