সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১১ টা ৫০ মিনিটে ৬৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট ছেড়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। সিলেট বিমান অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার জানান, সপ্তাহের প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে পূণ্যভুমি সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
জানা গেছে, যাত্রীদের জন্য ১৫% ছাড়ের ব্যবস্থাও রেখেছে বিমান। টিকিট কাটার সময় প্রোমোকোড ‘INPRO15’ ব্যবহার করে যাত্রীরা ১৫% ছাড়ে এই রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন।
এ ছাড়াও এ রুটের ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্ট থেকে।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed