সিলেটে আরও ৪২ জনের করোনা শনাক্ত, সুস্থ ৬৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৬৫ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ২০ জন শনাক্ত হয়েছেন। এছাড়া বিভাগের সুনামগঞ্জ জেলায় ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজার জেলায় ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৬৫ জন রোগীর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৫৭ জন বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৪ জন করে মোট ৮ জনকরোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৯৪২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৩০ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৬০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৫২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৭১৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৭ জন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed