দেশে করোনায় আরো ১৯ মৃত্যু, শনাক্ত ১৭৩৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আরও ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৭১৫ জন রোগী।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১২৭ জনে।
এছাড়া গত একদিনে ১ হাজার ৭৩৩ জন আক্রান্ত নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন হয়েছে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed